রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নারকেল দুধে মুরগি

ভাতের পাতে মুরগির মাংসের একটা সুস্বাদু পদ থাকলেই জমে যায় পুরো দিনটা। মাংসের এক্কেবারে ভিন্ন কোনও পদ রাঁধতে চাইলে বানান নারিকেলের দুধে মুরগির মাংস। জেনে নিন- নারকেল দুধে মুরগির মাংস রেসিপি।

উপকরণ

মুরগির মাংস – ১২ পিস (বড় মাপের)

লঙ্কা গুঁড়ো – ১ চা–চামচ

হলুদ গুঁড়ো – ১ চা–চামচ

ধনে গুঁড়ো – ১ চা–চামচ

গরম মশলা গুঁড়ো – আধ চা–চামচ

আদা বাটা – ১ চা–চামচ

রসুন বাটা – ১ চা–চামচ

তেল – ১/৪ কাপ

নারকেল দুধ – ২ কাপ

ধনেপাতা কুচি – সামান্য

লবণ – স্বাদ মতো

পেঁয়াজ কুচি – ১/২ কাপ

পেঁয়াজ বাটা – ১/২ কাপ

প্রণালী

কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিন। বাদামী রঙ ধরলে পেঁয়াজ বাটা দিয়ে নাড়াচাড়া করুন জল শুকিয়ে যাওয়া পর্যন্ত। এবার একে একে সব গুঁড়ো ও বাটা মশলা দিয়ে কষান। প্রয়োজনে সামান্য জল ব্যবহার করতে পারেন। এরপর নারকেলের দুধ দিয়ে ভালো করে মেশান। সব কিছু মিশে গেলে মুরগির মাংস দিয়ে ঢেকে, কম আঁচে রান্না করুন। মাংস সেদ্ধ হয়ে গেলে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি নারকেল দুধে মুরগির মাংস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নারকেল দুধে মুরগি

প্রকাশিত সময় : ১০:৩৬:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২