শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। শনিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যার পর রাজধানীর নয়াপল্টনে সড়কের ফাঁকা জায়গায় একটি ককটেল বিস্ফোরিত হয়। তবে কে বা কারা এ বিস্ফোরণ ঘটায় সে বিষয়ে কিছু জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ৬টার পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তাদের অনুমান, চলন্ত গাড়ি থেকে কেউ ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণের ঘটনা ঘটাতে পারে।

এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় নেতা তারিকুল ইসলাম বলেন, শনিবার সন্ধ্যার পর পার্টি অফিসের সামনে ফাঁকা জায়গায় রাস্তায় একটা ককটেল বিস্ফোরণ হয়েছে বলে শুনেছি।-, ভোরের কাগজ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

প্রকাশিত সময় : ১০:১৩:২৯ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২