আওয়ামী লীগ অনেক ছাড় দিয়েছে। বাড়াবাড়ি ও বিশৃঙ্খলা করলে এবার আর বিএনপিকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৯তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানানোর পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, গণতন্ত্র বিকাশমান প্রক্রিয়া। শেখ হাসিনার সরকার সেটিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে।

শান্তিপূর্ণ সমাবেশ করার অধিকার বিএনপির আছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, তাদের সমাবেশ নিয়ে মানুষ আতঙ্কে আছে। বিএনপি হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে বড় বাধা।
তারা ‘সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক’।

সরকার কখনও দেশকে অস্থিতিশীল করতে চায় না দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, সরকার বিএনপিকে অনেক ছাড় দিয়েছে; কিন্তু সমাবেশের নামে নৈরাজ্য করলে রাজপথেই তাদের মোকাবিলা করবে আওয়ামী লীগ।

আন্তর্জাতিক ডেস্ক /দৈনিক দেশ নিউজ ডটকম 
























