শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

২০ ডিসেম্বর সশরীরে পদত্যাগপত্র দেবেন এমপি হারুন অর রশীদ

রাজধানীর গোলাপবাগ মাঠে বিভাগীয় গণসমাবেশ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন বিএনপির সাত সংসদ সদস্য। মধ্যে ছয়জনের পদত্যাগপত্র জমা নেওয়া হয়েছে। তবে লোক মারফত পাঠানোয় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুন অর রশীদের পদত্যাগপত্র বাতিল হয়েছে। তাই ২০ ডিসেম্বর সশরীরে গিয়ে সংসদ সচিবালয়ে পদত্যাগপত্র জমা দিয়ে আসবেন তিনি। আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হারুন অর রশীদ নিজেই।

তিনি বলেন, আমি বিশেষ কাজে অস্ট্রেলিয়ায় অবস্থান করছি। ২০ ডিসেম্বর দেশে ফিরে সশরীরে পদত্যাগপত্র জমা দেব। আমরা জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি হয়েও দলীয় সিদ্ধান্তে পদত্যাগ করছি। এটি আমাদের গণতান্ত্রিক লড়াইয়ের প্রথম ধাপ। ১০ ডিসেম্বর সমাবেশে যে ১০ দফা দাবি উত্থাপন করা হয়েছে, সবগুলো এখন বাস্তবায়ন করা হবে।

এর আগে রোববার বেলা ১১টার পর সংসদ সচিবালয়ে গিয়ে পদত্যাগপত্র জমা দেন- চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া–৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। এর ভিত্তিতে একাদশ জাতীয় সংসদের ছয়টি আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে সংসদ সচিবালয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

২০ ডিসেম্বর সশরীরে পদত্যাগপত্র দেবেন এমপি হারুন অর রশীদ

প্রকাশিত সময় : ০১:৪৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২