রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে শুক্রবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী ইজতেমা

সিরাজগঞ্জ জেলা তাবলিক জামায়াতের (নিজাম উদ্দিন অনুসারী) আয়োজনে আগামী শুক্রবার (২৩ ডিসেম্বর) থেকে রোববার (২৫ ডিসেম্বর) পর্যন্ত তিন দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ইজতেমা। আর এই ইজতেমা উপলক্ষে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুটি সম্পন্ন করেছে আয়োজকরা। তাদের ধারণা, এবার ৫০ হাজারের বেশি লোকসমাগম হবে। খোঁজ নিয়ে জানা যায়, সিরাজগঞ্জে পৌর এলাকার রানীগ্রাম মহল্লার যমুনা নদীর হার্ড পয়েন্ট তীরে প্রায় ৫০ বিঘা জমির ওপরে ইজতেমার আয়োজন করা হচ্ছে। ইজতেমায় সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, নাটোর, নওগাঁ, টাঙ্গাইল ও মাদারীপুর থেকে মুসল্লিরা অংশ গ্রহণ করবেন। এছাড়া মালয়েশিয়া ও ভারত থেকে মুসল্লিরা এসে যোগ দেবেন। বুধবার (২১ ডিসেম্বর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ইজতেমাকে সুন্দরভাবে সম্পন্ন করতে তৈরি করা হচ্ছে মাঠ। প্রায় ৫০ বিঘা জায়গার উপর মুসল্লিদের জন্য সব সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে। ছয়টা খিতরা তৈরি করা হয়েছে। প্রতিটি খিতরায় ৪০০ থেকে ৪৫০ জন মানুষ থাকতে পারবেন। ২৫টি পয়েন্টে এসকল খিতরায় মোট ৩৬০টি রুম করা হয়েছে। এদিকে মুসল্লিদের জন্য রাখা হয়েছে ১২৫টি বাথরুমের ব্যবস্থা। স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে দুইটি মেডিকেল টিম রাখা হয়েছে। পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিশ্চিতে একটি পুলিশ ক্যাম্প বসানো হয়েছে। জেলা তাবলিক জামায়াতের সদস্য ফয়সাল ও আলতাব হোসেন বলেন, ইজতেমার জন্য প্রয়োজনীয় সব আয়োজন ইতোমধ্যে করা হয়েছে। আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সিরাজগঞ্জ ইজতেমা শেষ হবে। সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বলেন, ইজতেমার আয়োজনকে সার্বিক ব্যবস্থা সুনিশ্চিত করা হয়েছে। সেই সঙ্গে ইজতেমা প্রাঙ্গনে একটি পুলিশ ক্যাম্প বসানো হয়েছে। এছাড়াও ইজতেমা চলাকালীন পুলিশ ও র‌্যাবের টহল থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সিরাজগঞ্জে শুক্রবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী ইজতেমা

প্রকাশিত সময় : ০২:৪২:০৮ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২