শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন মাহিয়া মাহি

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে মনোনয়ন ফরম কিনেছেন অভিনেত্রী মাহিয়া মাহি। আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেলে তিনি আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। জানা যায়, কিছু দিন আগেই তিনি ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন। বিএনপির হাইকমান্ডের সিদ্ধান্তে দলটির সংসদ সদস্যদের পদত্যাগের ফলে অন্য এলাকার মতো চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-ভোলাহাট-নাচোল) আসনও শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তারিখ অনুযায়ী ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি জাতীয় সংসদের পাঁচটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন মাহিয়া মাহি

প্রকাশিত সময় : ১১:১০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২