শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লাল কার্ড দেখাতে গিয়ে শূন্য হাতে ফিরেছে ফখরুল

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মির্জা ফখরুল লালকার্ড দেখাতে গিয়ে শূন্য হাতে ফিরলো। সরকার পতন, ৫৪ দল, ১০ দফা, তত্ত্বাবধায়ক সরকার সবই ভুয়া। বিএনপির হাঁকডাক, লোটাকম্বল, মশার কয়েল, সাতদিন আগ থেকে সমাবেশের প্রস্তুতি সবই ব্যর্থ। বিএনপি সোহরাওয়ার্দীতে আন্দোলন না করে গরুর হাটে করেছে। বিএনপির আন্দোলন থেকে জোয়ার থেকে ভাটার দিকে যাচ্ছে। বিএনপি ভুয়া, জনগণ তাদের বিশ্বাস করে না।

বুধবার (২৫ জানুয়ারি) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ করে এ কথা বলেন তিনি।

এসময় রাজনৈতিক কর্মসূচি নিয়ে বিএনপির সমালোচনার জবাবে তিনি বলেন, এটা পাল্টাপাল্টি কর্মসূচি নয়। এটা গণঅভ্যুত্থানের কর্মসূচি। বিএনপি এসব দিবস পালন করে না। আওয়ামী লীগের কর্মসূচিতে বিএনপির কেন অন্তর জ্বালা?

তিনি আরো বলেন, বাকশাল নিয়ে (বাংলাদেশ কৃষক-শ্রমিক আওয়ামী লীগ) বিএনপি কথা বলে এটা জাতীয় দল, এই দলে বঙ্গবন্ধুর কাছে দরখাস্ত করে সদস্য হয়েছিল জিয়া। কৃষক শ্রমিক আন্দোলন করেছিল তাদের আপনারা গুলি করে হত্যা করেছিলেন। কৃষক শ্রমিককে বিএনপির পছন্দ নয়। দেশের উন্নয়নের জ্বালায় জ্বলছে বিএনপি। বিএনপি এখন পথহারা পথিকের মতো দিশেহারা। মাত্র সূচনা করেছি আমরা, খেলা এখনো শুরু করিনি। বিএনপির আন্দোলনে নেতাকর্মীরা ছাড়া কোনো জনগণ নেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লাল কার্ড দেখাতে গিয়ে শূন্য হাতে ফিরেছে ফখরুল

প্রকাশিত সময় : ০৫:৪৬:১৪ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩