রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৬ ফ্লাইওভার ও ২৫ বিআরটি স্টেশন নির্মিত হবে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাস র‌্যাপিড ট্রানজিট ‘বিআরটি’ প্রকল্পের আওতায় ৪ দশমিক ৫ কিলোমিটার এলিভেটেড সড়ক, ৬টি ফ্লাইওভার ও ২৫টি বিআরটি স্টেশনসহ মোট ২০ দশমিক পাঁচ শূন্য কিলোমিটার করিডোর নির্মাণ করা হবে।

শুক্রবার গাজীপুরের চেরাগআলীতে বৃহত্তর ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রকল্পের সর্বশেষ অগ্রগতি পরিদর্শনে এসে তিনি এসব কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রতি ঘণ্টায় উভয়দিকে বিশ হাজার যাত্রী পরিবহন করতে পারবে। এ প্রকল্পের নির্মাণ কাজ ২০২২ সালের ডিসেম্বরে শেষ হবে।

তিনি বলেন, হাউজবিল্ডিং থেকে চেরাগআলী পর্যন্ত ৪ দশমিক ৫ কিলোমিটার এলিভেটেড অংশ সেতু বিভাগ বাস্তবায়ন করছে, বাকী অংশ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ করছে। এ করিডোরে দুটি সংরক্ষিত বিআরটি লেন, চারটি মিক্সড ট্রাফিক লেন, দুটি অযান্ত্রিক লেন ও পথচারীদের জন্য ফুটপাথের ব্যবস্থা থাকবে।

সেতুমন্ত্রী বলেন, বর্তমানে প্রকল্পের সার্বিক অগ্রগতি ৬৩ দশমিক দুই সাত ভাগ। মহাসড়কটি অত্যন্ত খারাপ, যে কারণে জনগণের ভোগান্তি চরমে পৌঁছেছে। ভোগান্তির শেষ বর্ষাকাল এটাই, তাই বর্ষাকাল শেষ হলেই জনগণের ভোগান্তির অবসান হবে।

পরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রকল্পের অফিসে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে প্রকল্প বিষয়ক মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, সেতু বিভাগের সচিব আবু বক্কর ছিদ্দিক, সড়ক ও জনপদ অধিদফতরের প্রধান প্রকৌশলী আবদুস সবুরসহ অন্যান্য কর্মকর্তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ বারের মতো হাল্ট প্রাইজ’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

৬ ফ্লাইওভার ও ২৫ বিআরটি স্টেশন নির্মিত হবে: ওবায়দুল কাদের

প্রকাশিত সময় : ০৬:৫৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১