শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাগমারায় ট্রাক্টরের নিচে চাপা পড়েছিল চালকের লাশ

রাজশাহীর বাগমারা উপজেলায় মাটি কাটার ট্রাক্টরের নিচে চাপা পড়ে এক ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে ওই চালকের মৃত্যু হলেও আজ রোববার সকালে উপজেলার কনোপাড়া এলাকায় ট্রাক্টরের নিচ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত ওই ট্রাক্টর চালকের নাম আলামিন হোসেন (৩২)। তিনি বাগমারার খাজাপাড়া গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার পর তাঁকে মৃত অবস্থায় রেখে ট্রাক্টরের সহকারীরা পালিয়ে যান বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলায় পুকুর খনন নিষিদ্ধ থাকায় রাতের বেলায় কনোপাড়ায় একজন ইউপি সদস্য খননযন্ত্র দিয়ে পুকুর খনন করে আসছিলেন। ওই মাটি তিনি ইট ভাটায় বিক্রি করেন। রাতে ট্রাক্টরে ওই মাটি ইটভাটায় নিচ্ছিলেন আলামিনসহ কয়েকজন ট্রাক্টরের চালক। রাতের কোনো এক সময় আলামিন হোসেন পুকুর থেকে ট্রাক্টরে মাটি ভরে ভাটায় নেওয়ার সময় তাঁর ট্রাক্টরটি সড়কের পাশে পড়ে উল্টে যায়। এতে তিনি ট্রাক্টরের নিচে চাপা পড়ে মারা যান। এ সময় তাঁর সহকারীরা পালিয়ে যান। আজ সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামিনের লাশ উদ্ধার করে। বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুর রহমান প্রথম আলোকে বলেন, লাশটি ট্রাক্টরের নিচে চাপা পড়েছিল। ট্রাক্টরের একটি চাকা ফাটা অবস্থায় পাওয়া গেছে। থানায় একটি সাধারণ ডায়েরি নথিভুক্ত করার পর লাশ পরিবারের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাগমারায় ট্রাক্টরের নিচে চাপা পড়েছিল চালকের লাশ

প্রকাশিত সময় : ১১:৪৭:৪১ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩