শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন রাজশাহীর তিন নেতা

আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগের তিন নেতা। এরা হলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ আলহাজ্ব মোঃ আব্দুল ওয়াদুদ দারা, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল এবং সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সাথে বিশেষ বৈঠক করেন।এর আগে রাজশাহী আওয়ামী লীগের চার নেতাকে গণভবনে তলব করা হয়।গতকাল বুধবার তাদের ফোন দিয়ে জানানো হয় বৃহস্পতিবার আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সঙ্গে বিশেষ বৈঠক করবেন। তলবপ্রাপ্ত রাজশাহী আওয়ামী লীগের এই চার নেতা হলেন, মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার ও সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা।এর মধ্যে তিনজন ঢাকায় গেছেন।তবে অসুস্থ্যতার কারণে অনিল কুমার সরকার যেতে পারেননি বলে তিনি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন রাজশাহীর তিন নেতা

প্রকাশিত সময় : ০৭:২১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩