রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ১১ দিন ধরে সর্বোচ্চ তাপমাত্রা

চুয়াডাঙ্গায় টানা ১১ দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে। এতে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। বুধবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ ডিগ্রি ৭ সেলসিয়াস। যা দেশের মধ্যে সর্বোচ্চ। চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘চুয়াডাঙ্গা জেলা কর্কটক্রান্তি রেখার কাছাকাছি হওয়ায় মার্চ ও এপ্রিল মাসের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকে। সাধারণত প্রতিবছর এ মৌসুমে কালবৈশাখীর সঙ্গে বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়ে থাকে। তবে, এ বছর এখন পর্যন্ত সে ধরনের পরিস্থিতি হয়নি। পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় গড় তাপমাত্রা বেড়েছে। তাপমাত্রা আরও বাড়তে পারে।’ চুয়াডাঙ্গার হাটকালুগঞ্জে অবস্থিত প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টার দিকে চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গত ২ এপ্রিল থেকে আজ পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রার জায়গাটি দখলে রেখেছে চুয়াডাঙ্গা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

চুয়াডাঙ্গায় ১১ দিন ধরে সর্বোচ্চ তাপমাত্রা

প্রকাশিত সময় : ১০:৪৩:২৯ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩