শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ওয়ার্কার্স পার্টির নেতা আবু সাঈদের স্ত্রীর মৃত্যুতে এমপি বাদশার শোক

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য আইনজীবী আবু সাঈদের স্ত্রী রাবেয়া খাতুন (৭২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।আজ বুধবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। এক শোক বার্তায় তিনি রাবেয়া খাতুনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এদিকে, রাবেয়া খাতুনের মৃত্যুতে মহানগর ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকেও শোক জানানো হয়েছে। এক শোক বার্তায় দলটির নগর কমিটির সভাপতি লিয়াকত আলী লিকু ও সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু মহানগর ওয়ার্কার্স পার্টির পক্ষ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ওয়ার্কার্স পার্টির নেতা আবু সাঈদের স্ত্রীর মৃত্যুতে এমপি বাদশার শোক

প্রকাশিত সময় : ০৯:০০:০৫ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩