শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১৭ মে) সকালে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সিএন্ডবি মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। শ্রদ্ধা নিবেদনের পর সেখান থেকে র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নগরী বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপরে দিবসটি উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। কর্মসূচিতে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, শাহীন আকতার রেণী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, আহসানুল হক পিন্টু, মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহীতে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

প্রকাশিত সময় : ০৫:৪২:৫২ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩