শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে ৫ দাবিতে নার্সদের মানববন্ধন

রাজশাহীতে ৫ দফা দাবিতে মানববন্ধন করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত নার্স ও নার্সিং শিক্ষার্থীরা। বুধবার (৩১ মে) সকাল ১১টা থেকে ঘণ্টাব্যাপী রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) রাজশাহী বিভাগ ও জেলা শাখার আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই মানববন্ধন পালিত হয়। নার্সদের করা দাবিগুলো হলো- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক ‘ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার টেকনোলজিস্টদের’ ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের সমমানের প্রজ্ঞাপন অনতিবিলম্বে বাতিল। এইচএসসি পাসের পর তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সকে স্নাতক ডিগ্রিতে রূপান্তর করা। গ্র্যাজুয়েট নার্সদের জন্য নার্সিং পেশায় স্পেশাল ক্যাডার সার্ভিস (সেবা ক্যাডার) চালু করা এবং প্রথম শ্রেণির শূন্য পদগুলোতে নিয়োগের ব্যবস্থা করা। সরকারি চাকরিতে কর্মরত নার্সদের মূল বেতনের ৩০ শতাংশ ঝুঁকি ভাতা অনতিবিলম্বে নিশ্চিত করা এবং অন্যান্য টেকনিক্যাল পেশাজীবীদের মতো পূর্বে প্রদানকৃত চাকরির শুরুতে অতিরিক্ত ইনক্রিমেন্ট প্রদানের সুবিধা বহাল রাখা। সরকারি নার্সিং কলেজ ও ইনস্টিটিউটগুলোতে সব ধরনের সংযুক্তি, অতিরিক্ত দায়িত্ব, চলতি দায়িত্ব, নিজ বেতনের আদেশ বাতিল করে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক, ডেমোনেস্ট্রেটর, নার্সিং ইন্সট্রাক্টর পদগুলোতে অনতিবিলম্বে নিয়োগ দেওয়া। এছাড়াও ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ভাতা প্রদানসহ বিএসসি ইন নার্সিং শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ভাতা ২০ হাজার টাকায় উন্নীত করা, নীতিমালা অনুসরণ না করে যে সব বেসরকারি নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, সেসব প্রতিষ্ঠানের অনুমোদন বাতিল করা এবং দুর্নীতিবাজদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিও জানানো হয়। মানববন্ধনে বক্তব্য দেন- বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের রাজশাহীর বিভাগীয় সহ-সভাপতি শাহাদাতুন নূর, মলি কুণ্ডু, মহানগর বিএনএ’র যুগ্ম সম্পাদক রিমা খাতুন, নার্সিং শিক্ষার্থীদের সংগঠন বিবিজিএনএস’র রাজশাহী বিভাগের সভাপতি মো. হাবিবুল্লাহ প্রমুখ। বক্তারা বলেন, নার্সিং পেশা নিয়ে ষড়যন্ত্র চলছে। কারিগরি বোর্ড থেকে পাসকৃত ডিপ্লোমা-ইন-পেশেন্ট কেয়ার টেকনোলজিস্টদের (পিটিসি) সম্প্রতি ডিপ্লোমা-ইন-নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের সমমান দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। যা রীতিমতো নার্সিং পেশার মর্যাদাহানী। অদক্ষরা সমমান নিয়ে এ পেশায় ঢুকলে জাতির সর্বনাশ হবে। এ পেশার মর্যাদা রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না। সেজন্য সরকারের কাছে পাঁচ দফা দাবি উত্থাপন করা হচ্ছে। দাবি না মানলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানান বক্তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহীতে ৫ দাবিতে নার্সদের মানববন্ধন

প্রকাশিত সময় : ০৫:৫২:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩