শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৪ কিলোমিটার যানজট

অতিরিক্ত যানবাহনের চাপ, সড়ক দুর্ঘটনা ও চালকদের বেপরোয়া গাড়ি চালানোর কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৪ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। শনিবার (১০ জুন) ভোর রাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় থেকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। বঙ্গবন্ধু সেতুর পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম বলেন, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে মহাসড়কের কামাক্ষা মোড় এলাকায় একটি পিকআপ ভ্যান উল্টে যায়। সেই পিকআপ ভ্যানটি সরাতে প্রায় ১ ঘণ্টার মতো সময় লেগে যায়। এই দুর্ঘটনা ও মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ থাকায় যানজটের সৃষ্টি হয়। এছাড়া, চালকরা বেপরোয়া গাড়ি চালানোর কারণেও যানজট সৃষ্টি হয়েছে। দ্রুত যোগাযোগ স্বাভাবকি করতে আমরা কাজ করছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৪ কিলোমিটার যানজট

প্রকাশিত সময় : ১১:২২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩