জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে এবং নগরীর কাদিরগঞ্জস্থ জাতীয় নেতা শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান ও মরহুমা জাহানারা জামান এঁর সমাধীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে পুনরায় নির্বাচিত মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বৃহস্পতিবার (২২ জুন) সকাল ১১টায় কাদিরগঞ্জস্থ জাতীয় নেতা শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান ও জাহানারা জামান এঁর সমাধীতে এবং সাড়ে ১১টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর দোয়া ও মোনাজাত করা হয়।
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শহীদ কামারুজ্জামানের সমাধিতে পুনরায় নির্বাচিত মেয়র লিটনের শ্রদ্ধা নিবেদন
-
নিজস্ব প্রতিবেদক: - প্রকাশিত সময় : ০৯:৪৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩
- ৭৫
Tag :
সর্বাধিক পঠিত



























