রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঈদ জামাতে বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় দোয়া

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল আজহার তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুন) সকাল ৯টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন রোগে মারা যাওয়া মানুষদের জন্য দোয়া করা হয়। নামাজে ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারী। মুকাব্বির ছিলেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের প্রধান খাদেম মো. শহিদ উল্লাহ। নামাজ শেষে মোনাজাতে সবার গুনাহ মাফ ও মৃত ব্যক্তির কবরের আজাব মাফ চেয়ে দোয়া করা হয়। সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র প্রতিষ্ঠা, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় জন্য দোয়া চাওয়া হয়। বিশ্ব সংকট মোকাবিলা করে শান্তি প্রতিষ্ঠার জন্য দোয়া করা হয়। নামাজ আদায়ের জন্য বিভিন্ন এলাকা থেকে ভোর থেকে জাতীয় মসজিদে ভিড় করেন মুসল্লিরা। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলি করেন। পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ঈদ জামাতে দেশের বরেণ্য ব্যক্তিরাও অংশ নেন। চতুর্থ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মাওলানা মো. আনিসুজ্জামান সিকদার। মুকাব্বির থাকবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খাদেম হাফেজ মো. রুহুল আমিন। পঞ্চম ও সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে বেলা পৌনে ১১টায়। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ। মুকাব্বির থাকবেন জাতীয় মসজিদের খাদেম হাফেজ মো. জহিরুল ইসলাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ঈদ জামাতে বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় দোয়া

প্রকাশিত সময় : ০৩:৪৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩