সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় মসজিদের কাঁঠাল নিলামকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত ৩০ জন। সোমবার (১০ জুলাই) দুপুরে উপজেলার জয়কলস ইউনিয়নের হাসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতরা হলেন- হাসনাবাদ গ্রামের মৃত ছুফি মিয়ার ছেলে বাবুল মিয়া (৫৮), মৃত আব্দুল লতিফের ছেলে নুরুল ইসলাম (৪২) ও আব্দুল বাছিতের ছেলে শাহজাহান (৩৬)। তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হাসনাবাদ গ্রামের মসজিদে এক ব্যক্তি একটি কাঁঠাল দান করেন। পরে মসজিদে উপস্থিত গ্রামবাসীর সামনে কাঁঠালটি নিলামে তোলা হয়। এতে গ্রামের দ্বীন ইসলামের পক্ষের লোকজন দামের কথা শুনা যাচ্ছে না বলে আওয়াজ তুললে প্রতিপক্ষ একই গ্রামের সুনু মিয়া ও জুনাব আলী গংরা বলে উঠেন মসজিদের ভেতরে অবস্থানকারী সবাই শুনলেও তোমরা কেন শুনতে পাওনি। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বাবুল মিয়া ও নুরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। শাহজাহান মিয়াকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সাঈদ বলেন, ‘তুচ্ছ ঘটনার জেরে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন হিসেবে ৩ জনকে আটক করেছে।’
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
কাঁঠাল নিলামে তোলা নিয়ে সংঘর্ষ, নিহত ৩
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০৪:৪৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩
- ১০০
Tag :
সর্বাধিক পঠিত



























