শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে জমি নিয়ে বিরোধ, দু’পক্ষের সংঘর্ষে নিহত ৩

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এরা হলেন- নাইমুল ইসলাম (৮০), মেহের আলী (৭০) ও সোহেল রানা (৪৫)। এ ঘটনায় আরো ছয়জন আহত হয়েছেন। তারা হলেন- ইউনুস (২২), মো. আমু (২২), মো. রায়হান (৩৫), মো. মনিরুল (৪৫), মো. সোলেমান (৫০) ও রজব (৩১)। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার পাকড়ি ইউনিয়নের মুসরাপাড়া ইয়াজপুর গ্রামে এ সংঘর্ষ ঘটে বলে জানিয়েছেন গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম। তিনি বলেন, সকালে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের কথা কাটাকাটি হয়। এক উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হন। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহীতে জমি নিয়ে বিরোধ, দু’পক্ষের সংঘর্ষে নিহত ৩

প্রকাশিত সময় : ০৫:১৬:১৬ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩