দেশে ভয়ংকর রূপ নিচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৮৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ।
এর আগে রোববার (৯ জুলাই) একদিনে সর্বোচ্চ ৮৩৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হন।
সোমবার (১০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৮৮৯ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৫৭৪ জন ও ঢাকার বাইরে ৩১৫ জন।
আরও বলা হয়, বর্তমানে সারা দেশে ৩ হাজার ২৫৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৮০ জন ও ঢাকার বাইরে ১ হাজার ১৭৩ জন।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১৩ হাজার ৮৪৩ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৯ হাজার ৬৬৪ জন ও ঢাকার বাইরে ৪ হাজার ১৭৯ জন।
আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ৫১৪ জন। এর মধ্যে ঢাকায় ৭ হাজার ৫২৫ জন ও ঢাকার বাইরে ২ হাজার ৯৮৯ জন।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৭৬ জনের মৃত্যু হয়েছে।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























