রাজশাহী নগরীতে এক গৃহবধূকে স্বামীর সহযোগিতায় বন্ধুদের দিয়ে ধর্ষণ এবং গণধর্ষণের ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে চন্দ্রিমা থানায় ভুক্তভোগী গৃহবধূ স্বামীসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম। জানা গেছে, নগরীর চন্দ্রিমা থানার হাজরাপুকুর এলাকার লাইলীর বাড়িতে ভাড়া থাকেন ওই নারী ও তাঁর স্বামী। গত ৭ জুলাই রাত ১০টার দিকে বন্ধুদের নিয়ে বাড়িতে প্রবেশ করেন তার স্বামী। এর পর স্ত্রীকে অচেতন করে ৫জন মিলে ধর্ষণ করা হয়। ধর্ষণের সম্পূর্ণ ভিডিও মোবাইল ফোনে ধারণ করা হয়। ভুক্তভোগী গৃহবধূ জানান, শিরোইল কলোনি হাজরাপুকুর এলাকায় স্বামীকে নিয়ে দেড় মাস ধরে লাইলীর বাড়িতে ভাড়া থাকতেন। গত ৭ জুলাই বেলা ১১টার দিকে জোর করে ঘুমের ওষুধ খাওয়ায় তার স্বামী। পরে রাত ৯টার দিকে কফির সাথে আবারও ঘুমের ওষুধ খাওয়ানো হয় তাকে। ওষুধ খাওয়ার ফলে অচেতন হয়ে পড়েন ওই গৃহবধূ। পরবর্তীতে ওই রাতে তার স্বামীসহ ৫ জন মিলে গৃহবর্ধূকে ধর্ষণ করে এবং ধর্ষণের সম্পূর্ণ ভিডিও মোবাইল ফোনে ধারণ করে তারা। ভোরের দিকে তার অবস্থা বেগতিক হলে তাকে তেতুল খাওয়ানোর চেষ্টা করে ধর্ষকরা। পরে ভিডিও ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে অন্যন্য বন্ধুরা কুপ্রস্তাব পাঠাতে থাকে। তবে স্বামীর ভয়ে এতদিন প্রকাশ করেননি তিনি। কিন্তু পর্ণ ছবি করে সেটি দিয়ে অব্যাহত হুমকির কারণে তিনি অতিষ্ঠ হয়ে উঠেছেন। এতে বাধ্য হয়ে বৃহস্পতিবার থানায় গিয়ে ওই নারী অভিযোগ করেন। এ বিষয়ে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম বলেন, এ ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। মামলা করে ওই নারীকে পরীক্ষার জন্য হাসপাতালে পাঠোনো হবে।
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
রাজশাহীতে স্ত্রীকে অচেতন করে বন্ধুদের দিয়ে গণধর্ষণ, পর্ণ তৈরির অভিযোগ
-
রিপোর্টারের নাম - প্রকাশিত সময় : ০৯:২৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩
- ১১৯
Tag :
সর্বাধিক পঠিত



























