শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সমাবেশ শেষে ফেরার পথে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

রাজধানীর গুলিস্তান এলাকায় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সমাবেশে শেষে ফেরার পথে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। আহতরা হলেন মো. আরিফুল (১৮), মো. জোবায়ের (১৮), মো. রনি (৩২) ও মো. মোবাশ্বের (১৮)। নিহত যুবকের (২৫) নাম পরিচয় এখনো জানা যায়নি।

শুক্রবার (২৮ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান।

তিনি বলেন, শুনেছি গুলিস্তানে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কয়েকজন। তবে একজন নিহতের খবর পাওয়া গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। বাকি চারজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি।- জাগো নিউজ 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সমাবেশ শেষে ফেরার পথে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

প্রকাশিত সময় : ০৯:৩৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩