শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে লিফলেট ও মশারি বিতরণ

রাজশাহী মহানগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১২৫ জনের মাঝে লিফলেট ও মশারি বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০ টায় মহানগরীর কোর্ট স্টেশনে শহিদ ডাঃ জামিল আক্তার রতন স্মৃতি সংসদ মিলনায়তনে আদিবাসীদের মাঝে ডেঙ্গু জনসচেতনতা এ মশারি ও লিফলেট বিতরণ করা হয়। মশারি ও লিফলেট বিতরণ শেষে আদিবাসীদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তাগণ বলেন, মূলত এডিস মশা কামড় দিলে মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। ফেলে রাখা টায়ার, প্লাস্টিকের ড্রাম, ফুলের টব, ডাবের খোসা, দীর্ঘদিন পাত্রে জমে থাকা পানির মধ্যে এডিস মশা বংশ বিস্তার করে। ফলে এসব স্থান সব সময় পরিষ্কার রাখতে হবে। এছাড়াও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয় এ বলেন, ফুলের টব, ডাব ও নারিকেলের খোসা, পাস্টিক পাত্র, ভাঙ্গা হাড়ি/পাতিল, এয়ার কন্ডিশন ও রেফ্রিজারেটরের তলায় পানি জমতে দিবেন না। বাসার বিভিন্ন স্থানে জমে থাকা স্বচ্ছ পানি নিয়মিত পরিষ্কার করুন। অন্তত সপ্তাহে একদিন বসত বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করুন।এডিস মশা দিনের বেলায় কামড়ায়। তাই দিনের বেলায় ঘুমাতে হলে মশারি বা মশা নিরোধক ব্যবহার করুন। ডেঙ্গু জ্বরের মূল চিকিৎসা প্রচুর পরিমাণে তরল খাবার বা পর্যাপ্ত পানি গ্রহণ করা এবং পর্যাপ্ত বিশ্রাম গ্রহণ । ঘুমানোর সময় এমন পোশাক পরবেন না যাতে আপনার হাত-পা উন্মুক্ত থাকে। এসময় বরেন্দ্র যুব ফোরামের সাধারণ সম্পাদক সাবিত্রী হেমব্রমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরসিসি- আমনুরা সভাপতি এবং ন্যাশনাল এজেন্সী ফর গ্রিন (এনএজিআর) রিভু্লেশন রিভলিউশন এর প্রোগ্রাম অফিসার প্রদীপ হেমব্রম। এছাড়াও বারসিক’র কমিউনিটি ফ্যাসিলিটেটর তহুরা খাতুন লিলি, সচ্ছলতা এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক সালমান ফারসি, রোটারি ক্লাব অফ ঢাকা কারওয়ান বাজারের সদস্য জুলিতা বেসরা, জুলিতা টুডুসহ তাবিথা ফাউন্ডেশনের নার্সিং স্কলারশিপ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ডেঙ্গু বর্তমান বাংলাদেশের এক অন্যতম আতঙ্কের নাম। সম্প্রতি দেশে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। আর এই ভয়াবহতা থেকে জনসাধারণকে সচেতন করতে রোটারি ক্লাব অফ ঢাকা কারওয়ান বাজার, এনএজিআর ( ন্যাশনাল এজেন্সী ফর গ্রিন রিভ্যুলেশন), আমনুরা লুথারেন মিশন হাসপাতাল ও বরেন্দ্র অঞ্চল যুব ফোরামের এ কার্যক্রম। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে লিফলেট ও মশারি বিতরণ

প্রকাশিত সময় : ০৪:২৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩