শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তানোরে বাল্য বিবাহ মুক্ত গ্রাম প্রতিষ্ঠা ও ঘোষনার লক্ষ্যে সচেতন সভা

রাজশাহীর তানোর উপজেলায় বাল্য বিবাহ মুক্ত গ্রাম প্রতিষ্ঠার লক্ষ্যে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে তানোর পৌর এলাকার ধানতৈড় গ্রামে তানোর এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও স্থানীয় গ্রাম উন্নয়ন কমিটি (সিবিও-স্বপ্নচারী) এর আয়োজনে এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এসময় স্বপ্নচারীর সভাপতি রুবেল হোসেন মিন্টুর সঞ্চালনায় ও তানোর এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ভারপ্রাপ্ত ম্যানেজার ও সিনিয়র প্রোগ্রাম অফিসার মি.লরেন্স মন্ডল এর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন ধানতৈড় গ্রাম উন্নয়ন কমিটি (সিবিও-স্বপ্নচারী ) এর প্রতিনিধি আতাউর রহমান। এছাড়াও সিনিয়র প্রোগ্রাম অফিসার সঞ্জীব গাইন, বিকাশ বিশ্বাস, নিকোলাস ঢালী, ঝুনু লিমা বৈদ্য, জুনিয়ার প্রোগ্রাম অফিসার গ্রেস রোজি হালদার, সাংবাদিক প্রতিনিধি টিপু সুলতান, মিজানুর রহমান ও স্বপ্নচারীর সদস্যবৃন্দ, জনপ্রতিনিধি , সাংবাদিক, স্থানীয় শিশু ও যুব ফোরামের প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তাগণ বলেন, বাল্য বিবাহ আইনত দন্ডনীয় অপরাধ। বাল্য বিবাহের কুফল শুধু একটি পরিবারের উপর নয়, সমাজ তথা রাষ্ট্রের উপর ভয়াবহ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। তাই আমাদের এ ব্যাপারে অবশ্যই সচেতন হতে হবে, এ বিষয়ে শক্ত জনমত গড়ে তুলতে হবে। তবেই এই দেশ উন্নয়নে নারী ও পুরুষ সকলে মুখ্য ভূমিকা রাখতে সচেষ্ট হবেন। সভা শেষে উপস্থিত সভায় বাল্য বিবাহ মুক্ত গ্রাম প্রতিষ্ঠায় শপথবাক্য পাঠ করেন। এবং শপথ বাক্য পাঠ করেন ধর্মীয় নেতা মাওলানা মো: যোবাইর হোসেন। প্রসঙ্গত, দীর্ঘ এক বছর যাবত এই গ্রামকে বাল্যবিবাহ মুক্ত গ্রাম প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এর মধ্যে, শিশু, কিশোর -কিশোরী, অভিভাবক মধ্যে সচেতনতা মূলক সভা উল্লেখযোগ্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

তানোরে বাল্য বিবাহ মুক্ত গ্রাম প্রতিষ্ঠা ও ঘোষনার লক্ষ্যে সচেতন সভা

প্রকাশিত সময় : ০৯:৫৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩