শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে ডেঙ্গু সচেতনতায় রোটারী ক্লাবের মশারি ও লিফলেট বিতরণ

রাজশাহী পবা উপজেলার আদিবাসী শিক্ষার্থী ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ডেঙ্গু জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মশারী ও লিফলেট বিতরণ করা হয়েছে। আজ সোমবার (২১ আগষ্ট ২০২৩) বেলা ১১টায় পবা উপজেলার সুতাকাটা আল আবরার মিলনায়তনে রোটারি ক্লাব অফ ঢাকা কারওয়ান বাজারের উদ্যোগে এবং বরেন্দ্র ইয়ুথ ফোরামের আয়োজনে ১০০ জনের মাঝে মশারি ও লিফলেট বিতরণ করা হয়। মশারি ও লিফলেট বিতরণ শেষে ডেঙ্গুর বিভিন্ন দিক ও প্রতিরোধে করনীয় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তাগণ বলেন, মূলত এডিস মশা কামড় দিলে মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। ফেলে রাখা টায়ার, প্লাস্টিকের ড্রাম, ফুলের টব, ডাবের খোসা, দীর্ঘদিন পাত্রে জমে থাকা পানির মধ্যে এডিস মশা বংশ বিস্তার করে। ফলে এসব স্থান সব সময় পরিষ্কার রাখতে হবে। এছাড়াও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয় এ বলেন, ফুলের টব, ডাব ও নারিকেলের খোসা, পাস্টিক পাত্র, ভাঙ্গা হাড়ি/পাতিল, এয়ার কন্ডিশন ও রেফ্রিজারেটরের তলায় পানি জমতে দিবেন না। বাসার বিভিন্ন স্থানে জমে থাকা স্বচ্ছ পানি নিয়মিত পরিষ্কার করুন। অন্তত সপ্তাহে একদিন বসত বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করুন।এডিস মশা দিনের বেলায় কামড়ায়। তাই দিনের বেলায় ঘুমাতে হলে মশারি বা মশা নিরোধক ব্যবহার করুন। ডেঙ্গু জ্বরের মূল চিকিৎসা প্রচুর পরিমাণে তরল খাবার বা পর্যাপ্ত পানি গ্রহণ করা এবং পর্যাপ্ত বিশ্রাম গ্রহণ । ঘুমানোর সময় এমন পোশাক পরবেন না যাতে আপনার হাত-পা উন্মুক্ত থাকে। এসময় সচ্ছলতা এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও বরেন্দ্র ইয়ুথ ফোরামের সদস্য সালমান ফারসির সঞ্চালনায় বরেন্দ্র যুব ফোরামের সাধারণ সম্পাদক সাবিত্রী হেমব্রমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরসিসি- আমনুরা সভাপতি এবং ন্যাশনাল এজেন্সী ফর গ্রিন (এনএজিআর) রিভু্লেশন রিভলিউশন এর প্রোগ্রাম অফিসার প্রদীপ হেমব্রম। এছাড়াও উপস্থিত ছিলেন মো: শামীউল আলীম শাওন, সভাপতি, ইয়ুথ অ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ-ইয়্যাস, রাজশাহী এবং অত্র একাডেমির শিক্ষকবৃন্দ। উল্লেখ্য, ডেঙ্গু বর্তমান বাংলাদেশের এক অন্যতম আতঙ্কের নাম। সম্প্রতি দেশে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। আর এই ভয়াবহতা থেকে জনসাধারণকে সচেতন করতে রোটারি ক্লাব অফ ঢাকা কারওয়ান বাজার, এনএজিআর ( ন্যাশনাল এজেন্সী ফর গ্রিন রিভ্যুলেশন) ও বরেন্দ্র ইয়ুথ ফোরামের এ কার্যক্রম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহীতে ডেঙ্গু সচেতনতায় রোটারী ক্লাবের মশারি ও লিফলেট বিতরণ

প্রকাশিত সময় : ০৯:৪৮:০২ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩