জাতিসংঘ থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, নিউজিল্যান্ড, অস্ট্রোলিয়া, জাপান, দক্ষিন কোরিয়াসহ সমগ্র বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রগুলো আজকে আওয়ামীলীগের পদত্যাগ চায়। নির্দলীয় নিরেপক্ষ সরকারের অধীনে একটি অবাধ নিরেপক্ষ সুষ্ঠু নির্বাচন বাংলাদেশের মানুষের, এটাই হচ্ছে আজকে সারা পৃথিবীর গণতান্ত্রিক মানুষের দাবি বলে মন্তব্য করেছেন, কেন্দ্রীয় বিএনপি ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। তিনি আজ বিকেলে মহানগরীর ভুবনমোহন পার্কে মহানগর বিএনপি আয়োজিত নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন অনুষ্ঠানের ১ দফা দাবিতে কালো পতাকা গণমিছিল অনুষ্ঠানে এসব কথা বলেন। এসময় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রাজশাহী সিটি কর্র্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী বিভাগীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত খালেক, মহানগর বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, মহানগর বিএনপির সদস্য সচিব মামুন অর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব বাবু বিশ্বনাথ সরকারসহ স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে ভুবনমোহন পার্ক থেকে কালো পতাকা গণমিছিল মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহানগরীর কামারুজ্জামান চত্বরে গিয়ে শেষ হয়।
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
সমগ্র বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রগুলো আজকে আওয়ামীলীগের পদত্যাগ চায়:বরকত উল্লাহ বুলু
-
রিপোর্টারের নাম - প্রকাশিত সময় : ০৯:৪৫:১৯ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩
- ৮৭
Tag :
সর্বাধিক পঠিত



























