শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

২৬ দিনের মাথায় যৌতুক চেয়ে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা

মুন্সীগঞ্জের লৌহজংয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার কলমা ইউনিয়নের মধ্যকলমা গ্রামে শনিবার (২৬ আগস্ট) রাতে স্বামীর বসতবাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়। রাত সাড়ে ১০টার দিকে নিহতের ভাই মারুফ খান বাদী হয়ে লৌহজং থানায় মামলা করেছেন। মরদেহটি রবিবার (২৭ আগস্ট) ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

জানা যায়, পহেলা আগস্ট কলমার ডঙ্গুরকান্দি গ্রামের রতন খানের কন্যা জান্নাতুল ফেরদৌস ছোয়া মনি (১৮) একই গ্রামের মনির শেখের পুত্র মুন্নার (২৩) সঙ্গে পালিয়ে বিয়ে করেন। পালিয়ে বিয়ের ২৬ দিনের মাথায় যৌতুক চেয়ে নির্যাতন করে স্বামীসহ পরিবারের সদস্যরা। নির্যাতন সহ্য করতে না পেরে এক পর্যায়ে মনি আত্মহত্যার পথ বেছে নেন।

নিহত তরুণীর ভাই মারুফ খান জানান, পালিয়ে যাওয়ার কারণে রাগ অভিমান করে আমরা বোনের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেই। বিয়ের পর থেকেই লোকমুখে জানতে পারি যৌতুকের জন্য আমার বোনকে নির্যাতন করা হচ্ছে। শনিবার দুপুর ১টার দিকে আমার বোন বাবাকে ফোন দিয়েছিলো। কিন্তু বাবা কাজের ব্যস্ততার কারণে ফোন ধরতে পারেন নাই। পরে বিকাল ৩ টার দিকে আমাদের কাছে খবর আসে আমার বোন আত্মহত্যা করেছে। আমার বোনকে যৌতুকের নির্যাতন করে হত্যা করা হয়েছে। আমরা এ হত্যার বিচার চাই।

লৌহজং থানা অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, নিহত গৃহবধূর ভাই বাদী হয়ে মামলা করছেন। রবিবার সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে। সে সঙ্গে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

২৬ দিনের মাথায় যৌতুক চেয়ে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা

প্রকাশিত সময় : ০৪:২৯:১৭ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩