মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি থেকে অপহরণের ৯৯ দিন পর এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ আগস্ট) সকালে ঢাকার কদমতলী থানার মেরাজ নগর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণ মামলার প্রধান আসামি নাজমুল তালুকদার (২৪) কে গ্রেপ্তার করা হয়েছে। নাজমুল বরগুনা জেলার বারেক ভাণ্ডারীর ছেলে। টঙ্গীবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান সৈকত বলেন, ফেইসবুকে লাইক দেওয়ার সূত্র ধরে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাজীব খান বলেন, অপহরণ মামলার আসামি নাজমুল তালুকদারকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
অপহরণের ৯৯ দিন পর স্কুলছাত্রী উদ্ধার
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ১১:০৪:২৪ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩
- ১৫১
Tag :
সর্বাধিক পঠিত


























