রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

কুমিল্লায় মাদকের টাকার জন্য ছোট ভাইয়ের হাতে জাহিদ (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৮ আগস্ট) বেলা ৩টার দিকে নগরীর গোবিন্দপুর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।জাহিদ ওই এলাকার মৃত আমিন মিয়ার ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন। এদিকে, ঘটনার পর থেকে অভিযুক্ত মাসুম পলাতক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বড় ভাই জাহিদের কাছ থেকে প্রায়ই মাদক কিনতে টাকা নিত মাসুম। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ ছিল। সোমবার দুপুরে জমি নিয়ে বিরোধ ও মাদকের টাকার জন্য দুই ভাই বাক-বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে জাহিদকে ধারালো কিছু দিয়ে আঘাত করেন মাসুম। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। কুমিল্লা সদর দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) রকিবুল ইসলাম বলেন, জাহিদ ও মাছুম দুজনই মাদকাসক্ত। তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ রয়েছে। আজকের ঘটনা কি নিয়ে তার তদন্ত চলছে। এছাড়া, ঘটনাটি যেহেতু রেললাইনে সেহেতু জিআরপি পুলিশ এ বিষয়ে কাজ করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কুমিল্লায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

প্রকাশিত সময় : ১১:০৬:১৪ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩