শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দেনদরবার করতে বিএনপি নেতারা সিঙ্গাপুরে: লিটন

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, বিএনপির চারজন নেতা এই মুহূর্তে সিঙ্গাপুরে, চারজন একসঙ্গে অসুস্থ হয়ে সিঙ্গাপুরে গেছেন- এটি মেনে নেওয়ার মতো না, এতো বোকা বাংলাদেশের মানুষ নয়। তিনি বলেন, বিএনপির নেতারা সেখানে দেনদরবার করতে গেছেন। কতো দিলে কতো পাওয়া যাবে ইত্যাদি নানা বিষয়ে আলাপ আলোচনা করতে গেছেন। সোমবার (২৮ আগস্ট) রাজশাহীতে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের শহীদের স্মরণে মহানগর জাতীয় শ্রমিক লীগের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লিটন বলেন, সিঙ্গাপুরে যাওয়ার আগে বিএনপির নেতারা দলীয় নেতাকর্মীদের বলে গেছেন, ফিরে এসে সরকার পতনের লাগাতার আন্দোলন করবেন। লাগাতার আন্দোলন ৮-৯ বছর আগে খালেদা জিয়া দিয়েছেন, যা এখনো আলোর মুখ দেখেনি। এমন লাগাতার আন্দোলন দিয়ে আর যাই হোক আওয়ামী লীগকে উপড়ানো সম্ভব নয়। খায়রুজ্জামান লিটন বলেন, আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে, আওয়ামী লীগকে উপড়ানো তো দূরে কথা একটি ডালও ভাঙ্গা সম্ভব না। ১৯৭৫ পরবর্তী চরম দুঃসময়েও আওয়ামী লীগ টিকে থেকেছে। এই আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা কখনোই সম্ভব নয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দেনদরবার করতে বিএনপি নেতারা সিঙ্গাপুরে: লিটন

প্রকাশিত সময় : ১১:০৮:০৯ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩