শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গু প্রতিরোধে প্রচারপত্র বিলি করলেন আ:লীগ নেতা ডাবলু

ডেঙ্গু প্রতিরোধে প্রচারপত্র বিলি করলেন আ:লীগ নেতা ডাবলু রাজশাহী নগরীতে ভয়াবহ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করেছেন আওয়ামী লীগ নেতা ডাবলু সরকার। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাজশাহী নগরীর নিউমার্কেট ও এর পার্শ্ববর্তী এলাকা সমূহে বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা’র নির্দেশে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার। এসময় নগরবাসীর উদ্দেশ্যে ডাবলু সরকার বলেন, আপনারা সবাই জানেন সারা দেশে ডেঙ্গু ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। ডেঙ্গু থেকে নিজ নিজ পরিবার পরিজন ও দেশের মানুষকে বাঁচাতে হলে এখনই এর প্রতিরোধ গড়ে তুলতে হবে। সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও ব্যক্তি পর্যায়ে সকলকে একযোগে এগিয়ে আসতে হবে। ডেঙ্গুর ভাইরাস বহনকারী এডিস মশার বিস্তার রোধে সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের সকলের বাড়ির আশেপাশের পরিবেশ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এসি ও রেফ্রিজারেটরের অবাঞ্ছিত পানি অপসারণ করতে হবে, প্লাস্টিক ব্যাগ ও প্লাস্টিক জাতীয় পণ্য, গাড়ির অব্যবহৃত টায়ার, ডাবের খোসা, ব্যবহৃত দইয়ের ভাঁড় এই জাতীয় কোন কিছুতেই যেন পানি জমে না থাকতে পারে সেই দিকে আমাদের বিশেষ খেয়াল রাখতে হবে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সহ-সভাপতি বদরুজ্জামান খায়ের, সদস্য মোঃ আশরাফ উদ্দিন খান, মোঃ মজিবুর রহমান, ১৮ নং ওয়ার্ড (উত্তর) আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপন্ন সরকার সহ শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ডেঙ্গু প্রতিরোধে প্রচারপত্র বিলি করলেন আ:লীগ নেতা ডাবলু

প্রকাশিত সময় : ০৭:২০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩