সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি গণতন্ত্র বিকাশের পথকে সংকুচিত করেছে: কাদের

বিএনপি গণতন্ত্রের বিকাশের পথকে সংকুচিত করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপিই নির্বাচনের দিন ভোটকেন্দ্রে না গিয়ে জনগণের ভোটাধিকার প্রয়োগের অধিকার হরণ করে, গণতন্ত্রকে সংকুচিত করে।
বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে ওবায়দুল কাদের তার বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এই কথা বলেন।
তিনি বলেন, নিজেদের অপরাধ না দেখে ঢালাওভাবে সবকিছুর জন্য সরকারকে দায়ী করার ভাইরাসে আক্রান্ত হয়েছে বিএনপি।

যাদের দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা নাই তারা দেশে কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে— বিএনপি নেতাদের প্রতি এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির জাতীয় সম্মেলন তো দূরের কথা গত একযুগে তৃণমূল পর্যায়েও তারা কোনো সম্মেলন করতে পারেনি।
ওবায়দুল কাদের বলেন, যাদের দলেই গণতন্ত্র নেই তারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, এটা হাস্যকর ছাড়া আর কিছু নয়। গণতন্ত্র একটি বিকাশমান সুদীর্ঘ প্রক্রিয়া, একদিন বা এক বছরের বিষয় নয়। সরকার ও বিরোধীদলের আন্তরিক সহযোগিতা এবং চর্চার মধ্য দিয়ে গণতান্ত্রিক অভিযাত্রা এগিয়ে চলে।
ওবায়দুল কাদের আরও বলেন, দেশের গণতন্ত্রের বিকাশ ও অগ্রযাত্রায় শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
কারফিউ গণতন্ত্র আর মুখোশধারী সেবকদের হাত থেকে মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধকে পুনরুদ্ধার করেছেন শেখ হাসিনা- উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন , চলার পথে ভুলক্রটি যে হয়নি এমন নয়। তবে এ ক্রটি সংশোধনের সৎ সাহস শেখ হাসিনা দেখিয়েছেন। গণতন্ত্র বিকাশের পথে বহু বিপত্তিকে অতিক্রম করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার অবিরাম কর্মপ্রয়াস অব্যাহত রেখেছে।
ওবায়দুল কাদের বলেন, দলগতভাবেও আওয়ামী লীগ অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চায় দেশের যেকোনো রাজনৈতিক দলের চেয়ে এগিয়ে রয়েছে।
এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বরিশাল সড়ক জোনের অধীনে নির্মিত ১২টি সেতু ভার্চুয়ালি উদ্বোধন করেন।
এসময় মন্ত্রী বলেন, বরিশাল জোনের আওতায় বেশকিছু গুরুত্বপূর্ণ সেতুর কাজ চলমান রয়েছে এবং কিছু কাজ শেষ পর্যায়ে। লেবুখালী সেতুর কাজও শেষ পর্যায়ে, আগামী মাসের যে কোন সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেতুর উদ্বোধন করবেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিএনপি গণতন্ত্র বিকাশের পথকে সংকুচিত করেছে: কাদের

প্রকাশিত সময় : ০৯:৩৯:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১