বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীর বাগমারায় অসহায় ব্যাক্তিকে আহত করে ভ্যান ছিনতাই

রাজশাহীর বাগমারায় মিঠুন কুমার (২৮) নামের এক ( প্রতিবন্ধী) ব্যাটারী চালিত অটোরিক্সার চালককে অস্ত্র দিয়ে জখম করে তার ভ্যানগাড়ীটি ছিনতাই করেছেন দুর্বৃত্তা। স্থানীয়দের সহযোগীতায় শনিবার বেলা ১১ টার দিকে পুলিশ আহত মিঠুন কুমারকে উদ্ধার করে চিকিৎসার জন্য তাহেরপুর পৌরসভার একটি বে-সরকারী হাসপাতালে ভর্তি করেছেন। আহত মিঠুন কুমারের বাড়ি উপজেলার আউচপাড়া ইউনিয়নের সাঁইধারা গ্রামে।

এমন ঘটনার পর থেকেই এলাকার ব্যাটারী চালিত ভ্যান চালকদের মধ্যে আতংক দেখা দিয়েছে। ভ্যান চালক মিঠুন কুমারের বড় ভাই জানান, গত ২২ সেপ্টেম্বর শুক্রবার সকালে মিঠুন কুমার প্রতি দিনের মত সকালের খাবার খেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছেন। দুপুরে বাড়ি না আসায় পরিবারের লোকজন তার খোঁজখবর নেন। তারা জানতে পারেন মিঠুন কুমার উপজেলার মচমইল হাটে ভ্যান নিয়ে আছে। রাতে বাড়িতে না ফিরায় বাড়ির লোকজন আবারো তার খোঁজখবর নিতে শুরু করেন।

কোন সন্ধ্যান না পেয়ে রাত পোহানোর পর আবারো তারা মিঠুনের খোঁজ করবেন বলে রাতে ঘুমিয়ে পড়েন। শনিবার ভ্যান চালক মিঠুনকে মচমইল এলাকায় রাস্তার পার্শ্বে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। কিছুক্ষন পর তার জ্ঞান ফিরলে তিনি তার তাহেরপুর এলাকার এক আত্বীয়র কথা বলেন। স্থানীয় লোকজন মিঠুন কুমারকে তাহেরপুর এলাকায় পৌঁছালে স্থানীয় লোকজন তাহেরপুর পুলিশ তদন্ত ক্যাম্পে বিষয়টি জানান। পুলিশ খবর পেয়ে সাথে সাথে সেখান থেকে তাকে উদ্ধার করে স্থানীয় বে-সরকারী এক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। খবর পেয়ে মিঠুন কুমারের পরিবারের লোকজন সেখানে যান এবং মিঠুনকে চিনতে পারেন।

বর্তমানে মিঠুন কুমার পুলিশ হেফাজতে চিকিৎসা নিচ্ছেন বলে তার আত্বীয় এই প্রতিবেদককে জানান। স্থানীয়দের অভিযোগ, পুলিশী তৎপরতা না থাকায় এলাকায় চুরি, ছিনতাই ও মাদক কারবারিদের সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। পুলিশী তৎপরতা বৃদ্ধি পেলে অপরাধ সংখ্যা কমবে বলে স্থানীয় সচেতন মহল মনে করেন। তারা পুলিশী তৎপরতা বৃদ্ধির জন্য পুলিশ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে বাগমারা থানার ওসি আমিনুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনাটি অত্যান্ত রহস্যজনক। ঘটনাটি জানার পর পরই পুলিশ আহত ভ্যান চালকের চিকিৎসা সেবা ও ছিনতাইয়ের ঘটনার খোঁজখবর শুরু করেছেন। অল্প সময়ের মধ্যে প্রকৃত ঘটনা উদঘাটনের মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহীর বাগমারায় অসহায় ব্যাক্তিকে আহত করে ভ্যান ছিনতাই

প্রকাশিত সময় : ১০:১১:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩