বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এ মাসেই এই সরকারের পতন হবে : মিনু

এ মাসেই সরকারের পতন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পাবেন উল্লেখ করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু বলেছেন, এ মাসেই বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বাহিরে যাবেন। আর এ মাসেই গণতন্ত্রও মুক্তি পাবে।

রোববার বিকেলে আবু সাইদ চাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ফরমায়েশি রায়ের প্রতিবাদে রাজশাহী জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশে পূর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। রাজশাহী নগরীর বাটার মোড়ে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

তিনি আরো বলেন, বেগম জিয়াকে ফরমায়েশি রায় দেয়ার বিচার করবে জনগণ। আর আবু সাইদ চাঁদসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে যেসব ফরমায়েশি রায় প্রদান করা হয়েছে তার বিচার বিএনপিই করবে। তিনি বলেন, আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এখন পাগলের প্রলাপ বকতে শুরু করেছে। তারা নিজেদের রক্ষা করতে আমেরিকার প্রেসিডেন্টের সাথে সেলফি তুলে নির্লজ্জের মত তা প্রচার করছে। অথচ আমেরিকার প্রেসিডন্ট ও তাদের কুটনৈতিক এ সরকারের কাছে কিছু বলে সর্বদা প্রচার করে। এক স্যাংশনে মাথা নূইয়ে তাঁর নিকট ধর্ণা দিতে গেছে নিজেদের বাঁচানোর জন্য।

তিনি বলেন, সেলফি তুলে আর প্রটোকল ভেঙ্গে লাল গালিচা ছেড়ে দৌড়ে সামনে গিয়ে ছবি তুলে কোন লাভ নেই। বাংলার জনতা এবার জেগে উঠেছে। জনগণ এই অবৈধ ফ্যাসিস্ট সরকারকে যেকোন মূল্যে টেনে হিঁচরে নামাবেই। সেই সাথে দেশে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা ও নির্বাচন কমিশনকে বাতিল করে নতুন নির্বাচন কমিশন গঠন করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা হবে। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হলে বর্তমান বিনা ভোটের সরকার ১০টি আসন পাবে না বলেও উল্লেখ করেন তিনি। সরকারকে উদ্দেশ্যে করে তিনি বলেন, এখনো সময় আছে। নিজে থেকে সরে যান। নতুবা পালানোর পথ পাবেন না। তিনি বেগম জিয়াসহ সকল রাজবন্দির মুক্তির দাবি ও একদফা আন্দোলনে সকলকে রাজপথে থাকার আহ্বান জানান তিনি।

বক্তব্য শেষে বেগম জিয়াসহ অসুস্থ সকল ব্যক্তি ও নেতাকর্মীর সুস্থ্যতা কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। শেষে হাজার হাজার নেতাকর্মী বাটার মোড় হতে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি সোনাদিঘি মোড় হয়ে সাহবেবাজার বড় রাস্তাসহ নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। মিছিলে ও সমাবেশে সরকারের বিরুদ্ধে নেতাকর্মীরা নানা স্লোগান দেন। সমাবেশস্থল ও মহানগরী মিছিল ও স্লোগানের নগরীতে পরিণত হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। রাজশাহী জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ^নাথ সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা ও সদস্য সচিব মামুন অর রশিদ মামুন।

এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পুঠিয়া বিএনপি’র আহ্বায়ক আবু বকর সিদ্দিক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সদস্য দেবাশীষ রায় মধু, জেলা বিএনপি’র সদস্য সৈয়দ মোহাম্মদ মহসিন ও নজরুল ইসলাম মন্ডল, মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, শাফিকুল ইসলাম শাফিক ও বজলুল হক মন্টু, জেলা বিএনপি’র সদস্য রায়হানুল আলম রায়হান, রোকনুজ্জামান আলম, তাজমুল তান টুটুল, তোফায়েল হোসেন রাজু, কামরুজ্জামান হেনা, জাকিরুল ইসলাম বিকুল ও বিএনপি নেতা ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন।

এছাড়াও যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সভাপতি ও রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান সজন, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক, সদস্য সচিব আসাদুজ্জামান জনি ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরফিন কনক ও সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুল উপস্থিত ছিলেন।

আরো উপস্থিত ছিলেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আল আমিন সরকার টিটু, রাজশাহী মহানগর কৃষক দলের আহ্বায়ক শরফুজ্জামান শামীম, জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত, সদস্য সচিব আকুল হোসেন মিঠু, জেলা তাঁতী দলের আহ্বায়ক কুতুব উদ্দিন বাদশা, সদস্য সচিব হাসানুজ্জামান হাসান, মহানগর তাঁতী দলের আহ্বায়ক আরিফুল শেখ বনি, জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট সামসাদ বেগম মিতালী, সাধারণ সম্পাদক সৈয়দা রোমেনা হোসেন, জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম আহম্মেদ ও সদস্য সচিব আলামিন এবং রাবি ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহম্মেদ রাহীসহ মহানগর ও জেলা থেকে আগত বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

এ মাসেই এই সরকারের পতন হবে : মিনু

প্রকাশিত সময় : ১০:৪৬:১৮ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩