রাজশাহী কলেজের প্রশাসন ভবনের সামনে কর্মরত বেসরকারি কর্মচারীগণ নতুন নিয়োগ বন্ধ ও চাকরি রাজস্বখাতে স্থানান্তরের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন। মনোয়ার হোসেন মনুর সভাপতিত্বে ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচিতে বেসরকারি কর্মচারীগণের নেতৃবৃন্দ তাদের দাবিগুলো তুলে ধরনের। কর্মচারীদের পক্ষে মো ইয়াসিন আলী বলেন,”বর্তমানে দ্রব্যমূল্যের যে উর্ধ্বগতি এতে আমাদের সুন্দর ভাবে বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে।আমরা মানবেতর জীবন যাপন করছি।আমাদের কষ্টের কথা কেউ উপলব্ধি করছে না।আমরা বছরের পর বছর কলেজের জন্য ভালবেসে শ্রম দিয়ে যাচ্ছি। কিন্তু শ্রমের যথাযথ মূল্যায়ন আমরা পাচ্ছি না।যদি প্রশাসন মনে করে আমাদের কাজে কোন গাফিলতি থাকে তাহলে আমাদের জানানো হোক।বা আমাদের যদি প্রয়োজন না হয় তাহলে সেটাও আমাদের জানানো হোক।” তিনি মাননীয় প্রধানমন্ত্রীর উদারতার বর্ণনা দিয় আরো বলেন,”বর্তমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দয়া ও মানবিকতার জন্য সারা বিশ্বে একটি নজির স্থাপন করেছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে বলতে চাই, আপনি একটু আমাদের কষ্টের কথা অনুধাবন করুন। সরকারি কলেজের কর্মচারী হিসেবে আমাদের সরকারি বেতন ভাতার অন্তর্ভুক্ত করুন। আমরা আর নতুন কোন নিয়োগ চাই না।রাজস্বখাত হতে আমরা বেতন ভাতাদি প্রত্যাশা করি।” সভাপতির বক্তব্যে মনোয়ার হোসেন মনু বলেন,” আমরা মানবেতর জীবনযাপন করছি।আমরা কলেজ এবং অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চটা দিয়ে যাচ্ছি।কিন্তু কর্তৃপক্ষ আমাদের কেন অবহেলা করছে বুঝতে পারছি না।তবে আমাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করতে হবে।আমাদের সকল বেসরকারি কর্মচারীদের একজোট হয়ে দাবি আদায়ের জন্য এগিয়ে যেতে হবে।” তিনি আরো বলেন, “নতুন কর্মচারী নিয়োগে আমাদের কাজ অনিশ্চিত হয়ে পড়েছে। আমাদের একমাত্র দাবী নতুন নিয়োগ বন্ধ করতে হবে।আমাদের বেতন ভাতা রাজস্বখাতে স্থানান্তর করতে হবে।মাননীয় অধ্যক্ষ মহোদয়ের হাতে যদি উক্ত ক্ষমতা না থাকে তাহলে শিক্ষা মন্ত্রণালয়ের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমাদের দাবিগুলো আমলে নেওয়া হোক।আমাদের দাবিগুলো পূরণ না হলে আমরা আরো কঠোর আন্দোলনের দিকে ধাবিত হবো।”
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
রাজশাহী কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি পালন
-
মাইকেল টুডু,রাজশাহী কলেজ প্রতিনিধি - প্রকাশিত সময় : ০৪:৩৬:১৬ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩
- ১৮৪
Tag :
সর্বাধিক পঠিত



























