বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় রাজশাহীতে মানববন্ধন

ভিক্টোরিয়া জুবিলী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ( বাংলা) জনাব হাফিজুর রহমান কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালনকালে শিক্ষার্থী কর্তৃক শারীরিকভাবে লাঞ্ছিতের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং জড়িত শিক্ষার্থীর শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ৯ই অক্টোবর ( সোমবার) বেলা ১২ টায় শিক্ষক পরিষদ, রাজশাহী কলেজিয়েট স্কুল, রাজশাহীর আয়োজন ঐতিহ্যবাহী কলেজিয়েট স্কুলের প্রধান ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে।উক্ত মানববন্ধন কর্মসূচিতে শিক্ষক – শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের নেতৃবৃন্দসহ ২২ তম বিসিএসের শিক্ষা ক্যাডারগণ।কলেজিয়েট স্কুলের শিক্ষক মো. জাহাঙ্গীর কিরণ বলেন,”চুয়াডাঙ্গায় যে শিক্ষককে লাঞ্চিত করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বারবার শিক্ষকরা এভাবে অপদস্ত হচ্ছে এটা জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক।আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে বলতে চাই অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক।” আর একজন শিক্ষক বলেন,”শিক্ষকদের জাতি গঠনের কারিগর বলা হয়ে থাকে। আজ তারা রাজপথে কেন দাঁড়িয়েছেন? তারা রাজপথে দাঁড়িয়েছেন কারণ তাদের অপমান করা হয়েছে। প্রশাসনের কাছে জবাব চাই। আমরা ন্যায় বিচার চাই। শিক্ষকের গায়ে হাত তোলার বিচার চাই। শিক্ষকেরা যদি এভাবেই লাঞ্ছিত হতে থাকে তাহলে এটা কখনো সভ্য সমাজের ইঙ্গিত নয়। ” শিক্ষকগণের প্ল্যাকার্ডের মধ্যেও তাদের দাবিগুলো উঠে আসে। তারা জানান,নিরাপত্তাহীন শিক্ষক মানে গন্তব্যহীন জাতি।তাই অবিলম্বে শিক্ষক হয়রানি বন্ধ করতে হবে এবং শিক্ষক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। তাহলে সারাদেশে শিক্ষকদের অবমূল্যায়ন করা বন্ধ হবে।কেননা শিক্ষকদের অসম্মান মানে জাতির অসম্মান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

চুয়াডাঙ্গায় শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় রাজশাহীতে মানববন্ধন

প্রকাশিত সময় : ০৪:১৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩