বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে অপহরণ করে গ্রাম্য চিকিৎসককে কুপিয়ে হত্যা

রাজশাহীতে অপহরণ করে গ্রাম্য চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যা করার তিন ঘণ্টা আগে তাকে অপহরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রোববার (২৯ অক্টোবর) সন্ধ্যা ছয়টায় অপহরণের ঘটনা ঘটলেও রাত ৯টার দিকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত গ্রাম্য চিকিৎসকের নাম এরশাদ আলী দুলাল (৪৫)। তিনি নগরীর উপকণ্ঠ কচুয়াতৈল এলাকার শমির উদ্দিনের ছেলে। সেখানে তিনি হোমিও চিকিৎসা দিতেন। রোববার রাত নয়টার দিকে নগরীর সিটিহাট এলাকা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের বলছে, দুলালকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন। তিনি জানান, পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় দুলালের এলাকা অপহরণ করা হয়। অপহরণকারীরা একটি মাইক্রোবাস নিয়ে এসে চোখ বেধে তাঁকে তুলে নিয়ে যায়। এর তিন ঘণ্টা পর সিটিহাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, সিটিহাট এলাকায় রাস্তার মধ্যে মরদেহ ফেলে পালিয়ে যায় অপহরণকারীরা। স্থানীয়রা আমাদের খবর দেয়। আমরাা ঘটনাস্থলে যায়। আলামত সংগ্রহ করার জন্য সিআইডিকে বলা হয়েছে। তারা হত্যার আলামত সংগ্রহ করেছে।
দুলালের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হবে। এবিষয়ে মামলা হবে। ময়নাতদন্তের পরে আইনগত ব্যবস্থাগ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ওসি।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহীতে অপহরণ করে গ্রাম্য চিকিৎসককে কুপিয়ে হত্যা

প্রকাশিত সময় : ১০:০৬:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩