রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে দুই বাসে আগুন

চট্টগ্রামে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৫ নভেম্বর) রাত ১১টার দিকে নগরীর ওয়াসা মোড়ে এ ঘটনা ঘটে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন, রাত ১১টার দিকে ওয়াসার মোড়ে দাঁড়িয়ে থাকা দুটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ, তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

চট্টগ্রামে দুই বাসে আগুন

প্রকাশিত সময় : ১০:৩১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩