বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পুঠিয়ায় অনলাইন জুয়ায় আসক্ত হয়ে যুবকের আত্মহত্যা

রাজশাহীর পুঠিয়ায় অনলাইন জুয়ার বলি হয়েছে রবিউল ইসলাম (১৮) নামের এক যুবক। নিহত যুবক রবিউল ইসলাম উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের কার্তিকপাড়া গ্রামের মন্টুর ছেলে।

রবিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে রবিউল গ্যাস টেবলেট খেয়ে আত্নহত্যা করেছে বলে এলাকাবাসী জানিয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিউল তার বাবার কার্তিকপাড়া বাজারে মুরগির দোকানে থাকতো। মাঝে মধ্যে সেখানে সে রাত্রি যাপন করতো। সেই সুযোগে রবিউল কার্তিকপাড়া বাজারে অনলাইন জুয়া খেলার নেশায় আশক্ত হয়। জুয়া খেলার ফলে রবিউল মোটা অংকের টাকা হেরে যায়। এর ফলে সে মানষিক অশান্তিতে ভুগছিলো।রবিবার সকালের যে কোন সময় সে গ্যাসটেবলেট খায়।

পরে দুপুর ১২টার দিকে বাড়ি ফিরে সে অসুস্থ্য হয়ে পরে। সেসময় রবিউল বমি শুরু করলে বাড়ির লোকজনে জিজ্ঞাসায় গ্যাসটেবলেট খাওয়ার কথা শিকার করে।
এসময় তাকে অসুস্থ্য অবস্থায় পরিবারের লোকজন পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক রবিউলকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান জানান, পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় মৃতের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পুঠিয়ায় অনলাইন জুয়ায় আসক্ত হয়ে যুবকের আত্মহত্যা

প্রকাশিত সময় : ১০:০১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩