দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এ আসন থেকে তিনি আওয়ামী লীগের প্রার্থী হতে চেয়েছিলেন। নৌকার হাল ধরতে না পেরে এবার স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তিনি।
সোমবার দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিল্লাল হোসেনের কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র তোলা হয়েছে। মাহির খালু জামাল উদ্দিন তার পক্ষে মনোনয়নপত্র তোলেন। জামাল উদ্দিনের বাড়ি তানোর উপজেলার কৃষ্ণপুর গ্রামে।
মাহির বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার কন্যানগর গ্রামে। তার নানার বাড়ি তানোর উপজেলার মুন্ডমালা পৌরসভার ৪নং ওয়ার্ডের উত্তরপাড়া মহল্লায়। তিনি বেড়ে উঠেছেন নানার বাড়ি। তাই ছোটবেলা থেকেই তানোরে তার পরিচিতি রয়েছে।

বিনোদন ডেস্ক/দৈনিক দেশ নিউজ ডটকম 

























