শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আ.লীগ সচেতনভাবে গণতন্ত্র ধ্বংস করে একদলীয় শাসনে: ফখরুল

আওয়ামী লীগ সচেতনভাবে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস করে একদলীয় শাসনের পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে তিনি এমন মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ সচেতনভাবে উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস করে একদলীয় শাসনের পথে হাঁটছে।  তারা সুপরিকল্পিতভাবে রাজনীতির পরিবেশ নষ্ট করছে।’

তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে শুধু বিএনপি নয়, গোটা জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। এ সময় মির্জা ফখরুল বলেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জ্বর নিয়ন্ত্রণে রয়েছে। দু-একদিনের মধ্যেই তিনি সেরে উঠবেন বলে চিকিৎসকরা আশা করছেন।

তিনি অভিযোগ করে বলেন, সাবেক এই প্রধানমন্ত্রীকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করছে সরকার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আ.লীগ সচেতনভাবে গণতন্ত্র ধ্বংস করে একদলীয় শাসনে: ফখরুল

প্রকাশিত সময় : ০২:৫৮:২২ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১