বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে ইট ভাটায় বিএসটিআই’র অভিযান

রাজশাহীতে বিভিন্ন ইট ভাটায় পণ্যের মান নিয়ন্ত্রণে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে প্রতিষ্ঠানটির রাজশাহী বিভাগীয় অফিসের উদ্যোগে জেলার বিভিন্ন ইট ভাটায় এ অভিযান পরিচালনা করা হয়। এদিন সার্ভিল্যান্স কার্যক্রমের মাধ্যমে ১১টি ইট ভাটার সিএম লাইসেন্স গ্রহণ ও নবায়নের আবেদন এবং পরীক্ষণের জন্য ক্লে-ব্রিকস পণ্যের নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো—পবা উপজেলার কাটাখালির এস ডি এস ব্রিকস, বাগমারার মচমইল হিরো ব্রিকস, পবা উপজেলার খড়খড়ি এলাকার এম আর কে-১ ব্রিকস, পবার ভালুকপুকুর এলাকার পপুলার ব্রিকস, পুঠিয়া উপজেলার পশ্চিমভোগ এলাকার এম আর এফ ব্রিকস, কাটাখালির পূর্ব হরিয়ান এলাকার এম এস এ ব্রিকস, হরিয়ান বাইপাস এলাকার এম আর এস ব্রিকস, হরিয়ান এলাকার নাইস ব্রিকস, পবার এম আর কে ব্রিকস, গোদাগাড়ি উপজেলার হিরা ব্রিকস ও নাইস ব্রিকস। এছাড়া ইট ভাটাগুলোকে উৎপাদিত ক্লে-ব্রিকস পণ্যের মান সর্বদা সংশ্লিষ্ট বাংলাদেশ মানের সমপর্যায়ে রেখে উৎপাদন, বিক্রয় ও বিতরণের পরামর্শ দেওয়া হয়েছে। এ অভিযানে বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের কর্মকর্তা সহকারী পরিচালক (সিএম) মো: শরীফ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) এ এফ এম হাসিবুল হাসান ও ফিল্ড অফিসার (সিএম) মো. নাসির উদ্দিন অংশগ্রহণ করেন। বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের উপ-পরিচালক ও অফিস প্রধান সাইফুল ইসলাম জানিয়েছেন, এসব অভিযান চলমান প্রক্রিয়া। জাতীয় ও জনস্বার্থে এ অভিযান।এ ধরণের অভিযান আগামীতে অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহীতে ইট ভাটায় বিএসটিআই’র অভিযান

প্রকাশিত সময় : ১১:৫৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩