নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে বিএনপির ডাকা হরতাল অবরোধ সমর্থনে সিরাজগঞ্জে মিছিল হয়েছে। Google news রোববার (২৪ ডিসেম্বর) সকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কের রামগতিতে এই মিছিল করা হয়। এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, মোস্তফা নোমান আলাল, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, শহর বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আলোয়ার হোসেন রাজেশ, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, সদস্য সচিব মিলন হক রঞ্জু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ প্রমুখ। মিছিলে বিএনপি ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিলে নেতাকর্মীরা অবরোধের সমর্থনে এবং নির্বাচন বর্জনের নানা স্লোগান দেন।
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
সিরাজগঞ্জে অবরোধ সমর্থনে বিএনপির মিছিল
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০৯:৫৯:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩
- ৮৬
Tag :
সর্বাধিক পঠিত



























