বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দুর্গাপুরে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসে ককটেল হামলা

রাজশাহী দুর্গাপুরে (স্বতন্ত্র) প্রার্থী ওবায়দুর রহমানের নির্বাচনী অফিসে ককটেল হামলার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে দুর্গাপুর পৌর সভার ৬নং ওয়ার্ড সিংগা পুর্বপাড়া (স্বতন্ত্র) প্রার্থী ওবায়দুর রহমানের ঈগল প্রতীকের নির্বাচনী অফিসে এ ককটেল হামলা চালানো হয়।
এসময় ওই অফিসে বেশ কয়েকজন নেতাকর্মীরা অবস্থান করছিলেন। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে এমন ঘটনায় পুরো এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে।

স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমানের নির্বাচনী অফিসে অবস্থানরত কর্মী নাজির উদ্দিন জানান, আমরা বেস কিছু নেতা ও কর্মী আফিসে বসে ছিলাম। এমন সময় দুইটি মোটরসাইকেল নিয়ে চারজন ব্যক্তি আমাদের অফিস লক্ষ্য করে ককটেল ছুড়ে মেরে দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এ সময় ককটেল বিস্ফোরণে মুহূর্তের মধ্যেই অফিসসহ পুরো এলাকা অন্ধকার হয়ে যায়। এদিকে ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমানের কর্মী ও সমর্থকরা।

এবিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করছি। পাশে একটি দোকানে সিসি ক্যামেরা রয়েছে। আমরা সেই সিসি টিভির ফুটেজ সংগ্রহ করে দেখে প্রয়োজনিয় ব্যবস্থা নেব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দুর্গাপুরে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসে ককটেল হামলা

প্রকাশিত সময় : ০৮:৪৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩