বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাঘায় দুই স্থানে তিনটি ককটেল বিস্ফোরণ

রাজশাহীর বাঘায় দুই স্থানে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার দিঘা ও জোতরাঘব মোড়ে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে।

জানা যায়, শুক্রবার এশার নামাজের সময় বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা বাজারে মজিবর রহমানের পরিত্যক্ত দোকানে একটি ককটেল বিস্ফোরণ করা হয়েছে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে টিনের চালার কিছুটা ক্ষতি হয়েছে।

অপর দিকে গড়গড়ি ইউনিয়নের জোতরাঘব মোড়ে আবদুল গণির মিষ্টির দোকানের সামনে পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

এ বিষয়ে গড়গড়ি ইউনিয়নের জোতরাঘব বাজার এলাকার আবদুল মজিদ বলেন, এশার নামাজের ফরজ নামাজ শেষ হয়েছে। এ সময় পরপর দুটি শব্দ পাওয়া যায়। পরে মসজিদ থেকে বের হয়ে দেখি সেখানে কিছু মানুষ দাঁড়িয়ে আছে। পরে পুলিশ এসে দেখে গেছেন।

এ বিষয়ে বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, দুটি ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়েছিলাম। কিন্তু ঘটনাস্থলে গিয়ে কোন আলামত পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাঘায় দুই স্থানে তিনটি ককটেল বিস্ফোরণ

প্রকাশিত সময় : ১১:০৩:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪