সিরাজগঞ্জে ভোর রাতে সিমেন্টবোঝাই ট্রাকে আগুন, ঢাকা-বগুড়া মহাসড়কে সিরাজগঞ্জের উল্লাপাড়ার নলকা এলাকায় সিমেন্টবোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দৃর্বৃত্তরা। শনিবার (৬ জানুয়ারি) ভোর রাতে উপজেলার নলকায় ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. এ ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে বগুড়াগামী সিমেন্টবোঝাই (ঢাকা মেট্রো-ট-১৬-৯৭৯৭) ট্রাকটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়ক দিয়ে যাওয়ার সময় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এসময় চালক ট্রাকটি রাস্তার পাশে দাঁড় করায়। এসময় ৬-৭ জন মুখোশধারী লোক এসে চালক ও হেলপারকে ভয়ভীতি দেখিয়ে গাড়ির কেবিনে আগুন ধরিয়ে দেয়। আগুন দেখে হেলপার ও চালক ভয় পেয়ে গাড়ি থেকে নেমে যায। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে গাড়িটির সামনের কেবিন পুড়ে যায়। এই অগ্নিসংযোগের সঙ্গে জড়িত তাদের শনাক্তের চেষ্টা চলছে।
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
সিরাজগঞ্জে ভোর রাতে সিমেন্টবোঝাই ট্রাকে আগুন
-
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ - প্রকাশিত সময় : ০৪:২৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪
- ১০৮
Tag :
সর্বাধিক পঠিত



























