বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পরিবারের জন্য পুরুষরা জীবন বিলিয়ে দেয়: মাহি

বর্তমানে অভিনয়ের চেয়ে রাজনীতির মাঠেই বেশি সক্রিয় ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি।আগামীকাল রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন তিনি। নির্বাচনের দুদিন আগেই হৃদয়বিদারক একটি ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন মাহি।

ঘটনাটি গতকাল শুক্রবারের। এদিন রাত ৯টার দিকে রাজধানীর গোলাপবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই ঘটনায় চোখের সামনে স্ত্রী-সন্তানকে পুড়ে মারা যেতে দেখে ট্রেন থেকে না নেমে নিজেও পুড়ে মারা যান বেনোপোল এক্সপ্রেসের এক যাত্রী।এ ঘটনা মুহূর্তেই দেশে-বিদেশে আলোড়ন সৃষ্টি করে।

যুবকের করুণ এ মৃত্যু নিয়ে অনেকের মতো হৃদয়বিদারক স্ট্যাটাস দেন মাহি। তিনি লিখেন ‘বউ বাচ্চা মারা গেছে তাই নিজ ইচ্ছায় বের হয়নি। প্রতক্ষ্যদর্শীরা অনেক চেষ্টা করছে তাকে বের করতে, তখনো তার শরীরের অর্ধেক পুড়ে গিয়েছিল, সে বলেছে আমার বউ বাচ্চা মারা গেছে আমি আর বের হব না। এই ভাবেই পরিবারের জন্য পুরুষরা জীবন বিলিয়ে দেয়।’

জানা গেছে, ১৫৪ যাত্রী নিয়ে এদিন দুপুর ১টায় বেনাপোল থেকে কমলাপুর স্টেশনের উদ্দেশে ছেড়ে আসে ট্রেনটি। রাত ৯টার দিকে ট্রেনটি ঢাকায় পৌঁছানোর কথা ছিল। কিন্তু এর মাঝেই রাজধানীর গোপীবাগ পৌঁছালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ট্রেনের তিন বগি পুড়ে ছাই হয়ে যায়।

এসব বগিতে থাকা চারজনের মৃত্যু হয়। দগ্ধ হন বেশ কয়েকজন। তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসার পর ট্রেন থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পরিবারের জন্য পুরুষরা জীবন বিলিয়ে দেয়: মাহি

প্রকাশিত সময় : ০৪:২৫:২৫ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪