বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে রাজশাহী জেলা ও মহানগর। এ উপলক্ষে আজ শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় নগরীর আলু পট্টি মোড়ে শহীদ জননী জাহানারা ইমামের প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজশাহীর স্মারক সংখ্যা চেতনার বাতিঘর” প্রকাশ করে রাজশাহীর নির্মূল কমিটি। প্রকাশনা উৎসবের মোড়ক উন্মোচন করেন নবনির্বাচিত ৫৪, রাজশাহী-৩,পবা-মোহনপুরের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ এবং সদর -২ এর নির্বাচিত সংসদ সদস্য শফিকুল রহমান বাদশাহ। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্মূল কমিটির সহ-সাধারণ সম্পাদক অধ্যক্ষ কামরুজ্জামান, জেল নির্মূল কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান, মহানগরের সাধারণ সম্পাদক প্রকৌশলী তামিম শিরাজী, জেলা নির্মূল কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট জোস্নারা খাতুন, মহানগরের সহ-সভাপতি কবি আলমগীর মালেক, মহানগর নির্মূল কমিটির সহ-সভাপতি অঞ্জনা সরকার, বীর মুক্তিযোদ্ধা কে. এম.এম. ইয়াসিন আলী মোল্লা, সেক্টর কমান্ডার ফোরাম ৭১ মহানগরের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জল, রাজশাহী মহানগর এর সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদশাহ, জেলা নির্মূল কমিটির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক, মহানগরের সাংগঠনিক সম্পাদক মুরাদ আলী পলাশ, মহানগরের সাংগঠনিক সম্পাদক রনি সরকার,মহানগরের দপ্তর সম্পাদক ওয়ালিউর শেখ,নারী ইউনিটের সভাপতি হালিমা কুমকুম, সাধারণ সম্পাদক সাইমা খাতুন বিথী,যুব ফ্রন্ট এর সভাপতি মহিউদ্দিন মিঠু, সাধারণ সম্পাদক মাহফুজ, স্টুডেন্ট ফ্রন্ট্রের সভাপতি ইখতিয়ার প্রামাণিক, সাধারণ সম্পাদক আরাফাত, মহানগরের স্টুডেন্ট ফ্রন্টের সহ-সভাপতি আল -আমিন হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। এরপর এক বর্ণাঢ্য শোভাযাত্রা আলুপট্টি থেকে শুরু করে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি মনিচত্বর গিয়ে শেষ হয়। আজকের সকল কর্মসূচির সভাপতিত্ব করেন জেলা নির্মূল কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বড়জাহান এবং সঞ্চালনা করেন মহানগর নির্মূল কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী তামিম শিরাজী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহীতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশিত সময় : ১১:২৭:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪