বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ধুনটে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

বগুড়ার ধুনট উপজেলায় আব্দুল মান্নান সরকার (৬০) নামে এক বাবাকে পিটিয়ে হত্যা করেছে তার ছেলে। সোমবার (২২ জানুয়ারি) রাত ৮টার দিকে ধুনট সদর ইউনিয়নের চালাপাড়া চৈতারপাড়া এলাকায় এই হত্যাকা-ের ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নান সরকার (৬০) ওই এলাকার মৃত মজিবর রহমানের ছেলে। ধুনট সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার মজনু মিয়া জানান, নিহত আব্দুল মান্নান সরকারের ছেলে খোকন সরকার (২৫) দীর্ঘদিন বিদেশে ছিলেন। এরপর দেশে ফিরে এসে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। সোমবার রাতে শুনতে পাই, সে তার বাবাকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলেছেন। তবে কেন তিনি তার বাবাকে মেরে ফেললেন এবিষয়ে কিছু জানা যায়নি। তবে এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান বলেন, ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু হয়েছে। সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং হত্যাকারীকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ধুনটে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

প্রকাশিত সময় : ০২:৪৮:১৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪