বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দুস্থ নারীরা পেলো এমপি কালামের ঈদ উপহার

রাজশাহীর বাগমারা – ৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদের ঈদ উপহার পেয়েছেন বাগমারা উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভার ২০ হাজার গরীব, দুঃস্হ ও অসহায় নারীরা। গত ০৩/০৪/ ২০২৪ ইং তারিখ বুধবার থেকে শুরু করে বাগমারার বিভিন্ন এলাকায় গিয়ে তাদের হাতে ঈদ উপহার হিসেবে একটি করে শাড়ী তুলে দিয়েছেন। এরই ধারাবাহিকতায় আজ ৯ই এপ্রিল মঙ্গলবার সকালে তার নিজ এলাকার তাহেরপুর পৌরসভার ডিগ্রি কলেজ চত্তরে প্রায় ৫শত গরীব, দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে একটি করে শাড়ী বিতরণ করেন।

সংসদ সদস্য আবুল কালাম আজাদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইফতার পার্টির আয়োজন না করে ওই টাকা বাচিয়ে ঈদ উপহার দেওয়া হচ্ছে। গরীব ও দুস্থ নারীদের বাড়িতে বা দলীয় কার্যালয়ে না ডেকে তাঁদের নিজ এলাকায় গিয়ে এই উপহার পৌঁছে দেওয়া হচ্ছে। এই ধারা অব্যাহত থাকবে। সবাই যেন ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে এই আশায়। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন এলাকার লোকজনের পাশে থেকে সেবা দিয়ে যাবো। তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশে দারিদ্র্যের হার কমে গেছে ও মঙ্গা উধাও হয়ে গেছে। কাউকে আর অনাহারে থাকতে হয় না। তিনি শেখ হাসিনার ক্ষুদ্র একজন প্রতিনিধি হিসেবে সেই ধারাটি অব্যাহত রাখবেন।

নতুন শাড়ী পেয়ে তাহেরপুর পৌরসভার কয়েকজন মহিলা নাম প্রকাশ না করে বলেন, বাড়িতে বসে এমপি কালামের উপহার শাড়ী পেয়ে আমরা খুবই খুশি। ঈদের দিনে নতুন শাড়ী পড়তে পারবো। এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মাহাবুর রহমান, বাগমারা উপজেলার মহিলা আওয়ামী লীগের সভাপতি কোহিনূর বেগম, তাহেরপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মাহাবুর রহমান বিপ্লব, তাহেরপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর, সভাপতি ও সাধারন সম্পাদক, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগ সহ অন্যান্য নেত্রীবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দুস্থ নারীরা পেলো এমপি কালামের ঈদ উপহার

প্রকাশিত সময় : ০৫:২৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪